প্রতিবেদন: রাজ্য বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ত্যাগ করে এনসিপিআইতে যোগ কুড়ি জন লোকসভার সাংসদ। তাদের এই সিদ্ধান্ত দলত্যাগ বিরোধী আইনের পরিপন্থী। এই দাবি জানিয়ে ওই ২০ জন সংসদের পথ খারিজের দাবি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন অভিষেক। তার চিঠির পরিপ্রেক্ষিতে ওই কুড়ি জন সাংসদের কাছে এক সপ্তাহের মধ্যে জবাব তলব করে নোটিস দেন স্পিকার। সেই সময়সীমা ১ সেপ্টেম্বর শেষ হয়। সেদিনই ফের চিঠি দিয়ে আরও তিন সপ্তাহ সময় চান তারা। তাদের আর্জি মেনে সময় দেন স্পিকার। আজ ২২ সেপ্টেম্বর সেই সময়সীমাও শেষ হচ্ছে। কিন্তু এখনও নোটিশের কোনও জবাব দেননি তাঁরা। তবে কি ফের নতুন করে সময় চাইতে চলেছেন সুদীপ-কাকলিরা, রাজনৈতিক মহলে এখন সেইরকম জল্পনা চলছে। এনসিপিআই শিবিরের খবর, আজও কোনও জবাব দিচ্ছেন না তারা। পরিবর্তে আরও চার সপ্তাহ সময় চাইতে চলেছেন এনসিপিআই সাংসদরা। এখন স্পিকার তাদের আবেদন মঞ্জুর করেন কিনা সেটাই দেখার।

Be the first to comment