রোজদিন ডেস্ক :
দুর্গা পুজোর মধ্যে ১৬ অক্টোবর রাজ্যের রাজ্যসভা আসনে নির্বাচন ঘোষণা করলো নির্বাচন কমিশন। নামী অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koyel Mallik) ছেড়ে যাওয়া আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৬ জুলাই তিনি পদত্যাগ করেন।
তিনি ই আবার এই আসনে প্রার্থী হবেন কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে। তাঁর আগে তৃণমূলের তিন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক পদত্যাগ করে বিজেপি প্রার্থী হয়ে ফের রাজ্যসভায় গেছেন।
কোয়েল মল্লিক পদত্যাগ করে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছিলেন। যা নিয়ে চর্চা তুঙ্গে ওঠে।
আগামী ৯ অক্টোবর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ১৬ অক্টোবর উত্তর প্রদেশের দশটি ও উত্তরাখন্ডের একটি আসনেও রাজ্যসভা নির্বাচন হবে।

Be the first to comment