বিপজ্জনক বাড়ি নিয়ে কড়া পদক্ষেপ, হয় মেরামত করুন নয় ভেঙে ফেলুন- অন্যথা আইনি নোটিশ কলকাতা পুরসভার

Spread the love

রোজদিন ডেস্ক : বিপজ্জনক বাড়ি নিয়ে কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। বিল্ডিং বিভাগের তরফে ওই সব বাড়ির মালিকদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, হয় পুরো বাড়ি ভাঙতে হবে, না–হয় বাড়ির বিপজ্জনক অংশ অবিলম্বে মেরামত করতে হবে। বাড়ির মালিক ব্যবস্থা না নিলে পুরসভা প্রয়োজনীয় ব্যবস্থা করবে।

পুরসভা সূত্রের খবর, কলকাতায় বিপজ্জনক বাড়ির সংখ্যা তিন হাজারের বেশি। তার মধ্যে পুরসভা অন্তত ৩০০টি বাড়িকে অতি বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে। পুরসভার বিল্ডিং বিভাগের তথ্য অনুযায়ী এই ধরনের বাড়ি সংখ্যা সব চেয়ে বেশি ১ থেকে ৯ নম্বর বরো এলাকায়। অর্থাৎ কাশীপুর, বড়তলা, বড়বাজার, রবীন্দ্র সরণি, পাথুরিয়াঘাটা, বিডন স্ট্রিট, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, তিলজলা, তপসিয়া, ট্যাংরা, পার্ক সার্কাস, এন্টালি, বালিগঞ্জ, ভবানীপুর ও খিদিরপুর এলাকায় অতি বিপজ্জনক বাড়িগুলোর অবস্থান।

উল্লেখ্য, পুরসভার হিসেবে, গত চার বছরে কলকাতায় অন্তত ৩০টি অতি বিপজ্জনক বাড়ি বর্ষায় ভেঙে পড়েছে। সম্প্রতি মানিকতলা ও এন্টালিতে দুটি অতি বিপজ্জনক বাড়ি ভেঙে পড়ার পরে পুরসভা এই বিষয়ে কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয়।

পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, প্রতি বছর বর্ষার মরশুমে বিভিন্ন বিপজ্জনক বাড়ির অংশ ভেঙে পড়ার ঘটনা বৃষ্টি নামা সাথে সাথেই শুরু হয়ে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*