KOLKATA HIGH COURT: ছুটি বাতিল, আগামীকাল ষষ্ঠী থেকে অষ্টমী খোলা থাকছে কলকাতা হাইকোর্ট

Spread the love

প্রতিবেদন: নজিরবিহীন ঘটনা। এবার পুজোয় আর টানা ছুটি নয় কলকাতা হাইকোর্টে। ষষ্ঠী থেকে অষ্টমী খোলা থাকছে আদালত, এমনই ঘোষণা করলেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। শুধু নবমীতে ছুটি থাকবে। এমনকি শনি ও রবিবারেও বসবে আদালত। তবে হাইকোর্ট খোলা থাকলেও পুজোর এই তিনদিন সব মামলার নিয়মিত শুনানি হবে না। শুধুমাত্র জরুরি মামলাগুলিরই শুনানি হবে। এর জন্য বিশেষ আদালত বা ডিফাইন্ড কোর্টের ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৬ ও ১৯ অক্টোবর বিশেষ অবকাশকালীন বেঞ্চ রাখা হবে বলে জানা গেছে। এই দুদিনে বিশেষ বেঞ্চ গঠনের দাবিতে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আবেদন জানানো হয়েছিল, প্রধান বিচারপতি তা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন। বিচারপতির এজলাসে জরুরি মামলা তালিকাভুক্ত করতে হলে আইনজীবীদের ইমেল মারফত আবেদন জানাতে বলা হয়েছে। মামলার গুরুত্ব বুঝে শুনানি চূড়ান্ত করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*