Kolkata Municipal Election আগামীকাল ভোটার তালিকা প্রকাশ

Spread the love

রোজদিন ডেস্ক : 
আগামীকাল ২৬ অক্টোবর রাজ্য নির্বাচন কমিশন কলকাতা পুরনিগমের (Kolkata Municipal ElectionKolkata Municipal Election) ভোটার তালিকা প্রকাশ করবে। গত ১৪ সেপ্টেম্বর প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি প্রতিটি ওয়ার্ডের ভোটারদের তথ্য নিয়ে আরটিআই করেছিলেন।
এই প্রেক্ষিতে রাজ্য নির্বাচন কমিশন আগামীকাল প্রতিটি ওয়ার্ডের ভোটারদের তথ্য সম্বলিত তালিকা প্রকাশ করতে চলেছে।
বর্তমান সরকার কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ড বৃদ্ধি করে ২০৯টি ওয়ার্ড করেছে। যা নিয়ে কংগ্রেস সহ বিরোধীরা কিসের ভিত্তিতে তা করা হোল জানতে চেয়ে সরব হয়েছিল। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চ্যাটার্জি
প্রতিটি ওয়ার্ডের ভোটারদের তথ্য চেয়ে আরটিআইও করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*