রাতের কলকাতায় ফের আক্রান্ত পুলিশ, নেশা করতে বাধা দেওয়ায় ছুরি দিয়ে হামলা

Spread the love

রোজদিন ডেস্ক : রাতের কলকাতায় কর্তব্যরত পুলিশ অফিসারের উর্দিতে আঘাত। শনিবার নর্থ পোর্ট থানা এলাকায় হামলার মুখে পড়েন একজন কর্তব্যরত সাব-ইনস্পেক্টর পদমর্যাদার পুলিশ অফিসার ও এক কনস্টেবল। ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয় তাদের উপর। ঝড়ল রক্তও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছেন কর্মরত সাব-ইনস্পেক্টর পার্থ চাঁদ। ইতিমধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আঘাত পেয়েছেন সেই সাব-ইনস্পেক্টরের সঙ্গে থাকা কনস্টেবল শুখেন্দু মাঝি। তিনিও আপাতত মেডিক্যালে কলেজেই চিকিৎসারত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নর্থ পোর্ট থানা এলাকা চত্বরে টহলদারির করার সময় এক ফুল ব্যবসায়ী নাম সুলতানকে নেশা করতে বাধা দেয় তারা। এরপরেই পকেট থেকে ছুরি বের করে দুই পুলিশ কর্মীর উপর হামলা চালিয়ে বসে ওই ব্যক্তি। সেই সময় সেখানে টহল দিচ্ছিলেন আরও কয়েকজন পুলিশ। তারাই গিয়ে দুষ্কৃতীকে চেপে ধরে। আটক করে তাঁকে। উদ্ধার হয় দুই পুলিশ কর্মীকে। পাঠানো হয় হাসপাতালে।
উল্লেখ্য, এক কনস্টেবল আবার জানিয়েছেন, সুলতানকে আগেও সেই এলাকায় হাতে লোহার রড নিয়ে ঘুরতে দেখেছে সে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*