ফের অসুস্থ হয়ে পড়েন সোনিয়া গান্ধি, ভর্তি করা হয় সিমলার ইন্দিরা গান্ধি মেডিকেল কলেজে, রুটিন চেকআপের পর তাঁকে ছেড়ে দেন চিকিৎসকেরা

Spread the love

রোজদিন ডেস্ক : ফের অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। সিমলায় বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই অসুস্থবোধ করায় তাঁকে তড়িঘড়ি সিমলায় অবস্থিত ইন্দিরা গান্ধি মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বেশ কিচ্ছুক্ষন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলের পর্যবেক্ষণে ছিলেন তিনি। তারপর কিছু রুটিন চেকআপ করে তাঁকে ছেড়ে দেন চিকিৎসকেরা। বর্তমানে তিনি তাঁর মেয়ের বাড়িতে আছেন।
জানা গিয়েছে, ব্যক্তিগত সফরে সিমলায় গিয়েছেন সোনিয়া গান্ধি। সেখানে মেয়ে প্রিয়াংকা গান্ধির বাগানবাড়িতে ছুটি কাটাচ্ছিলেন তিনি। কিন্তু, উচ্চ রক্তচাপের কারণে হালকা অসুস্থবোধ করায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা জানিয়েছেন, কিছু স্বাস্থ্যজনিত সমস্যার কারণে রুটিন চেকআপের জন্য সোনিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা করে চিকিৎসকেরা। তারপর তাঁকে ছেড়ে দেওয়া হয়। মেডিকেল কলেজের তরফে সোনিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি।
প্রসঙ্গত, বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে ৭৮ বছর বয়সি প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর। সেজন্য নিয়মিত চেকআপ চলতেই থাকে তাঁর। এর আগে দু’বার করোনা আক্রান্তও হয়েছিলেন তিনি। চলতি বছর ফেব্রুয়ারিতেও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া গান্ধি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*