Kolkata Police Training school, আত্মঘাতী এএসআই! চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে আজ কর্মরত এএসআই-এর দেহ উদ্ধার নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে। কালিম্পং এর বাসিন্দা দীপক তামাং-কে আজ পুলিশ ট্রেনিং স্কুলের শৌচালয়ে ঝুলন্ত অবস্থায় সহকর্মীরা উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সূত্রের খবর, পারিবারিক জীবনে নানা অশান্তি চলছিল তাঁর। এর জন্য মানসিক অবসাদে ভুগছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
সহকর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোক ছড়িয়েছে সংশ্লিষ্টদের মধ্যে। কেন তিনি এমন চরম পথ নিলেন, তা নিয়ে চিন্তিত তাঁরা।
ময়না তদন্তের পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*