কসবা ধর্ষণকান্ডে আপডেট কলকাতা পুলিশের; কি জানালেন? – জানুন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-কসবা আইন কলেজের গণধর্ষণের ঘটনাকে ঘিরে শোরগোল গোটা রাজ্যে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৩জনকে। এর মধ্যে মূল অভিযুক্ত মনোজিত মিশ্র সহ আরোও দুজনকে দফায় দফায় জেরা করে বিভিন্ন তথ্য উঠে এসেছে।

এই নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতিও। তীব্র বিরোধিতা জানিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন ভাবে শাসক দল ও তার প্রশাসনের তীব্র নিন্দা জানিয়েছে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এমন পরিস্থিতিতে এই ঘটনা নিয়ে আপডেট দেওয়া হল কলকাতা পুলিশের পক্ষ থেকে। এদিন তাদের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানানো হয়, “১২ ঘণ্টারও কম সময়ে এফআইআর নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রমাণের ভিত্তিতে আরেকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আক্রান্ত ও অভিযুক্তদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন ঘটনা স্থলের ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘনিষ্ঠ তত্বাবধানে বিশেষ তদন্ত দল তদন্ত তদারকি করছে।

কলিকাতা পুলিশ যাতে অপরাধীদের কঠিনতম আইনি ব্যবস্থা নিতে পারে এবং শিকারের যত দ্রুত সম্ভব বিচার পায় তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। “

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*