ভয়াবহ বিস্ফোরণ তেলঙ্গানায়, এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর, আহত অনেকে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ভয়াবহ বিস্ফোরণ তেলঙ্গানায়। কেঁপে উঠল গোটা এলাকা। রাসায়নিক ট্যাঙ্কার ফেটে মৃত্যু মিছিল নিজামের শহরে। সোমবার হায়দরাবাদে সিগাচি কেমিক্যালস কারখানায় একটি রাসায়নিক ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে কমপক্ষে ১০ জন মারা গিয়েছেন বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, তেলের ট্যাঙ্কারটি এলপিজি সিলিন্ডার ভরা ট্রাকের খুব কাছে বিপজ্জনকভাবে পার্ক করা ছিল, সেই সময় হঠাৎ করে আগুন ধরে যায় । দমকল অফিসারদের মতে, ট্যাঙ্কারের ব্যাটারিটিই প্রথমে ফেটে যায়। তা থেকেই ছড়িয়ে পড়ে আগুন। গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন লেগে যায়। এর ফলে বড় বিপদের আশঙ্কা প্রকট হয়।  এলাকায় ক্রমেই ছড়িয়ে পড়ে আগুন। তবে বিপদ আরও বাড়তে পারত।

কীভাবে বিস্ফোরণ, তা এখনও জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে খবর, সিগাচি ইন্ডাস্ট্রিজ বলে একটি সংস্থা সম্প্রতিই হায়দরাবাদে একটি নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্র খোলে। আর সেখানেই এই দুর্ঘটনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*