নিহত জঙ্গি মুজামিলের শেষকৃত্যে যোগ দিতে গিয়েছিল গ্রামবাসীরা। বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হল ৩০ জন। শুক্রবার দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় ঘটেছে এই দুর্ঘটনা। নির্দিষ্ট সূত্রে খবর, কোরলি গ্রামের কাছে গ্রামবাসীদের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আহতদের কুলগাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গত কয়েক বছরে কাশ্মীরে কোনও জঙ্গি নিহত হলে তার শেষকৃত্যে বহু মানুষ ভিড় করে। ভারতীয় নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে স্লোগান দেয়। ২০১৬ সালে হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার বুরহান ওয়ানির শেষকৃত্যের সময় থেকে এমন হয়ে আসছে।

Be the first to comment