কুলুর পর এবার মানালিতে ধর্ষিত হলেন এক ৩২ বছরের রাশিয়ান মহিলা; পড়ুন!

Spread the love
গত মে মাসে কুলুতে ধর্ষিত হয়েছিলেন এক জাপানি পর্যটক।  এবার মানালিতে ধর্ষিত হলেন এক ৩২ বছরের রাশিয়ান মহিলা। গত বৃহস্পতিবার রাতে তিনি যখন একা নির্জন পথ দিয়ে হেঁটে হোটেলে ফিরছেন তখন দুই দুষ্কৃতী তাঁকে ধর্ষণ করে।
কুলুর পুলিশ সুপার শালিনী অগ্নিহোত্রী জানিয়েছেন, ওই মহিলা ওল্ড মানালির এক হোটেলে উঠেছিলেন। তিনি যেখানে ধর্ষিত হয়েছেন, সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল না। তিনি নিজেও দুষ্কৃতীদের চিনতে পারেননি। পুলিশ এখন ঘটনাস্থলের আশপাশের মোবাইল ফোনগুলি স্ক্যান করে দেখছে দুষ্কৃতীদের খোঁজ পাওয়া যায় কিনা।
এর আগে ২০১৬ সালে ওই অঞ্চলে এক ইজরায়েলি মহিলার শ্লীলতাহানি করা হয়। ২০১৩ সালে এক ট্র্যাক চালক ও তার দুই সহকারী এক আমেরিকান মহিলাকে গণধর্ষণ করে ও তাঁর জিনিসপত্র লুটে নিয়ে পালায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*