রোজদিন ডেস্ক :
কাশ্মীরের কুলগামে আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই কুখ্যাত লস্কর জঙ্গি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে লস্কর কমান্ডার লতিফ ভাট ও আছেন।
গত সপ্তাহে কুলগামের মীরবাজারের কাছে সিআরপিএফ ছাউনিতে অতর্কিত হামলা চালানোর ঘটনায় এই দুই জঙ্গি অভিযুক্ত ছিলেন।
হামলার পর থেকেই নিরাপত্তা বাহিনী তাঁদের খুঁজছিল।
সূত্রের খবর, নিহত লতিফ ভাট ওখানকারই বাসিন্দা। দক্ষিণ কাশ্মীরে তিনি লস্করের একমাত্র সক্রিয় সদস্য ছিলেন।
এলাকায় কঠোর নিরাপত্তা, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Be the first to comment