রোজদিন ডেস্ক :
চাকরি দেওয়ার নাম করে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বিজেপি নেতা অভিজিৎ করণ। তিনি নন্দকুমার এক মন্ডলের সহ সভাপতি। তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন নন্দকুমার পঞ্চায়েত সমিতির বিজেপির ই সদস্য রিপুঞ্জয় প্রামাণিক।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে এই বিপুল পরিমাণ টাকা তোলা হয়।
প্রতারিত হয়েছেন বুঝে স্থানীয় বহু মানুষ বিজেপি নেতাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এই খবর পৌঁছে দেন। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এই বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।
অভিযোগকারী বিজেপি নেতা রিপুঞ্জয় প্রামাণিক বলেন, মুখ্যমন্ত্রী একমাত্র মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের কথা ঘোষণা করেছেন। তাঁর নাম ভাঙিয়ে দলেরই এই নেতা উত্তর থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় বিপুল টাকা তুলেছেন। এমনকি তাঁকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করার টোপ দিয়ে ও ১২ লক্ষ টাকা নিয়েছেন। সেই টাকাও ফেরত দেননি বলে ক্ষুব্ধ ভাবে জানান।
রাজ্য ও দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও অভিযুক্ত অভিজিৎ করণের যোগাযোগ আছে বলে জানা যায়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযুক্ত বিজেপি নেতা তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

Be the first to comment