রোজদিন ডেস্ক :
১২ ঘন্টা ধরে খনির গহবরে প্রাণ হাতে করে ঝুলে থাকার পর আজ ভোরে কুমারডিহির সব শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে খনির ২০০ ফুট নীচে ডুলিতে আটকে ছিলেন তাঁরা। তাঁদের পরিবার, খনি কর্তৃপক্ষ, প্রশাসনের রাতভর চরম উদ্বেগ, উৎকন্ঠা, আতঙ্কের পর আজ ভোরে তাঁদের উদ্ধারের পর সংশ্লিষ্ট এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
পান্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ও সারারাত খনির মুখে দাঁড়িয়ে উদ্ধার কাজ তদারকি করেন। ইসিএলের পদস্থ আধিকারিক, পুলিশ, প্রশাসনের প্রতিনিধি রা যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে আটকে থাকা বারজন শ্রমিকদের উদ্ধার কাজে তৎপর হন।
টানা ১২ ঘন্টা ডুলির মধ্যে প্রাণ হাতে করে ঝুলে থাকার আতঙ্কে তাঁদের চরম শারীরিক, মানসিক অবস্থা সহজেই অনুমেয়। তাঁদের সবাইকেই চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।
এই ধরনের ঘটনা আর যাতে না হয়, ইসিএল কর্তৃপক্ষকে সেদিকে নজর দেওয়ার জন্য বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি জানান। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে জানান।

Be the first to comment