- নদীভাঙন ও বন্যা প্রতিরোধ নিয়ে কেন্দ্রের সঙ্গে বৈঠকে যোগ দিতে মঙ্গলবার সকালে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী। ফিরবেন আজই বিকেলে।
- কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সিআর পাতিলের নেতৃত্ব আয়োজিত বৈঠকে বাংলা ছাড়াও ঝাড়খণ্ড ও বিহারের মুখ্যমন্ত্রীরাও থাকছেন।
- গাইঘাটায় ধর্ষণ ও খুনে অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু। গত শনিবার স্থানীয় এক কিশোরীর দেহ উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছিল তাকে। মৃতের নাম প্রহ্লাদ দাস।
- সোমবার রাতে ঘটনার পুনর্নির্মাণ করে ফেরার পথে আচমকা পুলিশের রিভলবার কেড়ে গুলি চালায় অভিযুক্ত। পুলিশের পালটা গুলিতে মৃত্যু হয় তার।
- অভিযুক্তের মৃত্যুতে খুশি মৃতার পরিবার, একই সুর এলাকার মানুষের গলাতেও।
- আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশ। থাকছেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- এসআইআর নিয়ে একক ভাবে কেউ সিদ্ধান্ত নেয়নি। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল নির্বাচন কমিশন।
- ১২ ঘন্টা ধরে খনির গর্ভে প্রাণ হাতে করে ঝুলে থাকার পর আজ ভোরে কুমারডিহির সব শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হল। স্বস্তি সব মহলে।
- পান্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি সারারাত দাঁড়িয়ে উদ্ধার কাজ তদারকি করেন। উদ্ধার করে তাঁদের সবাইকে চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।
- বেহালা-কাণ্ডে টুইস্ট। এবার ঘটনার মূল অভিযুক্ত তরুণীর বাবা ও মামাকে খালি গায়ে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরালো পুলিশ।
- মাত্র ৬ ঘণ্টায় আর ভয়ঙ্কর রূপ নিল ঘূর্ণিঝড় অর্ণব। ল্যান্ডফলের আগে বাংলাতেও জারি হল সতর্কতা।
- ঘূর্ণিঝড় অর্ণবের ল্যাণ্ডফল হতে চলেছে অন্ধ্রপ্রদেশে। তবে বাংলা ও ওড়িশায় প্রভাব পড়বে, দাবি আবহবিদদের।

Be the first to comment