১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে জ্ঞানেশ কুমার হঠাও কর্মসূচি, থাকবেন মমতা-অভিষেক

Spread the love

প্রতিবেদন: অবৈধ এসআইআর, ভোটার তালিকায় কারচুপি-সহ একাধিক অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের আন্দোলন আরও তীব্র হচ্ছে। প্রত্যাশা মতোই সেই মঞ্চে অংশ নিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এর আগে ভোটচুরি নিয়ে দিল্লির রাস্তায় সিজেপির পাশাপাশি  রাহুল গান্ধি, তেজস্বী যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এম এ বেবিদের রাস্তায় নামা, গ্রেফতার হওয়ার ঘটনা ঘটেছে। উৎসব মিটতেই ফের নতুন করে পথে নামতে চলেছে বিরোধী ইন্ডিয়া জোট। ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে এক বিরাট সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সমাবেশে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তার আগে ৩০ অক্টোবর জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘জনতার ইমপিচমেন্ট’ কর্মসূচি পালন করবে ইন্ডিয়া জোটের দলগুলি। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতীকী ‘জনতার ইমপিচমেন্ট প্রক্রিয়া’ আয়োজিত হবে। এর পর ১ নভেম্বর রামলীলা ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বড়সড় জমায়েত করতে চলেছে ইন্ডিয়া জোট। ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিরোধীদের প্রতিবাদের অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন। এই আন্দোলন কোনও একটি রাজনৈতিক দল বা ব্যক্তির জন্য নয় বরং দেশের নাগরিকদের অবাধ ও সুষ্ঠু নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রক্ষার লড়াইয়ের জন্যই এই কর্মসূচি। ১ নভেম্বরের সমাবেশে সেই বার্তাই দেবেন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*