Jadavpur এ সিপিএমের বই বিপনিতে কুণাল ঘোষ, কিনলেন বই ও

Spread the love

রোজদিন ডেস্ক: সিপিএমের বই বিপণিতে হামলা নিয়ে রাজ্য ব্যাপী শোরগোলের মাঝে রবিবার যাদবপুরে তাদের স্টলে গেলেন মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সেখানে শতরূপ ঘোষ, সুদীপ সেনগুপ্ত প্রমুখ দিপিএম নেতা ছিলেন। কুণাল ঘোষ বলেন, এর আগেও তিনি সিপিএমের বই এর বিপণিতে এসেছেন। রাজ্যের বিজেপি সরকার কে ঠুকে তিনি বলেন, বই নিতে কলকাতা পুরসভার ময়লা ফেলার গাড়ি আসছে, এই বিষয় ভাবা যায় না। তিনি বিমান বসুকে নিয়ে লেখা সহ বেশ কিছু বই কেনেন।
যাদবপুরের এই বই বিপণি ভাঙার জন্য শনিবার রাতে বুলডোজার আসে। দলের সমর্থকরা ছাড়া সাধারণ মানুষ ও এতে রুখে দাঁড়ান।। এই ঘটনায় বিভিন্ন মহলে বিস্ময়, অসন্তোষ দেখা দেয়।
শতরূপ ঘোষ বলেন, এটা সভ্যতার সঙ্কট কিনা তাঁরা জানেন না।
চোরবাগানে পুলিশি তৎপরতার অভাবে যখন উনিশটি তাজা প্রাণ চলে গেল, তখন যাদবপুরে পুলিশ, বুলডোজার পাঠিয়ে বই এর বিপণি ভাঙার চেষ্টা র বিরুদ্ধে কুণাল ঘোষ, শতরূপ ঘোষ তীব্র নিন্দা করেন। বই প্রেমী বঙ্গবাসীর সংস্কৃতি তে এই রকম আঘাত ভাবা যায় না বলে তাঁরা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*