দশে দশ

Spread the love
  1. বেলুড় মঠে শুরু হল কুমারী পুজো। অন্যদিকে কোচবিহার রামকৃষ্ণ মঠেও চলছে কুমারী পুজো। সকাল ৯টা থেকে শুরু হয়েছে পুজো।
  2.  কুমারী পুজো হলো জয়রামবাটির মাতৃমন্দিরেও। জয়রামবাটিতে মা সারদার পবিত্র জন্মস্থানে থাকা মাতৃমন্দিরের এই পুজো দেখতে ভিড় জমান রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তেরা।
  3. বিষ্ণুপুরের মূর্ছা পাহাড় থেকে একের পর এক গর্জে উঠল কামান। আর গোটা মল্লভূম থেকে সূচিত হল মহাষ্টমী ও মহানবমীর মহা সন্ধিক্ষণ। একসময় মল্ল রাজ কূলদেবী মৃন্ময়ীর পুজোর এই কামানের শব্দ শুনে গোটা মল্লভূমের সবকটি পুজোতে সন্ধিপুজো শুরু হত।
  4. মহাষ্টমীতে সন্ধিপুজোর অঞ্জলি দিতে এসে চোরবাগানের ঘটনায় আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করলেন বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রী শেখর দানা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার। ঘটনায় নিহতদের আত্মার শান্তির কামনাও করেন তাঁরা।
  5. আরক্ষা ভবন ও লালবাজারে পরিস্থিতিতে খতিয়ে দেখার পর এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সুস্থতা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পুজোর প্রধান মণ্ডপগুলিতে ভিড় নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে আজ সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে আমি একাধিক কেন্দ্রীয় মনিটরিং কেন্দ্র পরিদর্শন করেছি।’
  6. তসলিমা নাসরিন লেখেন, ‘বামপন্থীদের সমস্ত মতের সঙ্গে একমত হওয়ার কোনও প্রয়োজন নেই। তাঁদের রাজনীতির সমালোচনা করারও যথেষ্ট অবকাশ আছে। আমি তো খুব সমালোচনা তাঁদের রাজনীতির। কিন্তু তাঁদের বই বিক্রি করার অধিকার, মানুষের সেই বই কেনার ও পড়ার অধিকার নিশ্চয়ই আছে। এই অধিকার স্বীকার করতে কাউকে বামপন্থী হতে হয় না। অন্যের মত প্রকাশের স্বাধীনতা কতটা মানছি, তা বোঝা যায় সেই মতটি আমার অপছন্দের হলে।’
  7.  দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে শনিবার রাতে বুকস্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। দফায়-দফায় ভাঙচুর চালানো হলো সেই স্টলে। অভিযোগ, মাটিতে ফেলে দেওয়া হয়েছে সব বই। বাধা দিতে গেলে সিপিএমের বেশ কয়েকজন কর্মী সমর্থককে মারধর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় অভিযোগ বিজেপির দিকে। তবে, গেরুয়া শিবির সেই অভিযোগ উড়িয়েছে।
  8. কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকবে। তবে, কোথাওই বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশের বেশি থাকায় দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
  9. টাইগার শ্রফের ওপর হামলার ঘটনায় কাউকে রেয়াত করা হবে না বলে জানালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। টাইগার শ্রফের সঙ্গে দেখা করার পরে এই কথা জানান তিনি।
  10. বোমা হামলার হুমকি পেতেই তড়িঘড়ি বুলগেরিয়ায় জরুরি অবতরণ করল ভিয়েনাগামী অস্ট্রিয়ান এয়ারলাইন্সের একটি বিমান। রবিবার রাত ৯টা ১০ মিনিটে ঘটনাটি ঘটেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*