প্রতিবেদন: Kunal Vs Kakoli : অভিযোগ বারাসতের এনসিপিআই সাংসদ ও তাঁর পরিবারকে নাকি সোশ্যাল মিডিয়ায় নানা ভাবে অসম্মান করেছেন কালীঘাটপন্থী তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ। এই অভিযোগ নিয়ে প্রথমে খোদ মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে নালিশ, তারপরই বারাসত থানায় কুণাল ঘোষের বিরুদ্ধে এফআইআর করেন সাংসদ কাকলি ঘোষদস্তিদার। তারপরই তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করে বারাসত থানা। কিন্তু এসবেও দমানো যাচ্ছে না কুণালকে। থামছে না দুই প্রাক্তন সতীর্থের লড়াই। বারাসত থানা থেকে বেরিয়েই কুণাল হুমকি দেন প্রয়োজনে ফের নারদার ভিডিয়ো পোস্ট করবো। বলার কয়েক ঘণ্টার মধ্যে তা করেনও।
এবার ছিল কাকলির পালা। নারদার জবাবে তিনি এবার বের করলেন সারদার ছবি। সোশ্যাল মিডিয়ায় সাংসদ নিজের অ্যাকাউন্ট থেকে প্রথমে কুণালের হেফাজতে থাকার একটি ভিডিয়ো ও সারদা কর্তার সঙ্গে কুণালের ছবি পোস্ট করে কারও নাম না করে লেখেন, “যে সরকার রাজ্যবাসীর সাথে তঞ্চকতা করে, লুটপাট চালিয়ে মানুষকে বিপদে ফেলে। SC, ST, OBC, সংখ্যালঘু উন্নয়ন তছনছ করে, তাদের উন্নয়নের টাকা, রাস্তা, লাইট, জল, চাকরির টাকা লুট করলো তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস দেখিয়েছি বলে টেন পাশ ছুঁচোকে লাগিয়েছে গালাগাল দিতে এটা মানা যায় না।” বলাই বাহুল্য নিশানায় কে! এই পোস্ট করে বর্তমান সাংসদ প্রাক্তন সাংসদকে বুঝিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া যুদ্ধ থেকে তিনি আপাতত সরছেন না। নেটিজেনরা অবশ্য গোটা ঘটনায় আমোদ পাচ্ছেন।

Be the first to comment