দশে দশ

Spread the love
  1. নেপালে বেড়াতে গেলে এ বার থেকে সঙ্গে রাখতে হবে সচিত্র ভোটার কার্ড। নয়া নিয়ম চালু করল সশস্ত্র সীমা বল (এসএসবি)। সূত্রের খবর, এতদিন কেবল আধার কার্ড সঙ্গে থাকলেই নেপালে যাওয়া যেত। কিন্তু এ বার থেকে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডও রাখতে হবে।
  2. গণেশ মূর্তি বিসর্জন দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের চার জনের। শনিবার ভোরে হায়দরাবাদের কাছে সামসাবাদের পালামুকুলায় দুর্ঘটনা ঘটে।
  3. তিরুপতির লাড্ডু তৈরিতে ভেজাল ঘি ব্যবহারের অভিযোগে তদন্ত চলছে। এরই মধ্যে ইডির হাতে গ্রেপ্তার এক খাদ্য সংস্থার প্রোমোটার কৈলাশ চন্দ মঙ্গলা। তিরুপতির লাড্ডুতে পাম তেল ব্যবহারের অভিযোগ।
  4.  বিজেপি ও সিপিএমের সংঘর্ষে তপ্ত হয়ে উঠল গড়বেতা। শুক্রবার সন্ধেয় ওই ঘটনার পরে দু’দলই পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে।
  5. জোর মরশুমে শিলিগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ, বহরমপুর, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে অতিরিক্ত বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি)। এছাড়াও প্রায় দুই সপ্তাহ ধরে পর্যটন পরিক্রমায় পরিবহণ দপ্তরের তরফে অতিরিক্ত বাস চালানো হবে।
  6. দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় নিলেও বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। উত্তর আন্দামান সাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা।
  7. যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘ইনস্টিটিউট অফ এমিনেন্স’ বা উৎকর্ষ কেন্দ্রের মর্যাদায় রাজ্যের তরফে প্রাপ্য ২৫০ কোটি টাকার ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল বা প্রাথমিক নীতিগত দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। তারপরেই উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকে চেয়ারম্যান করে সহ–উপাচার্য এবং বিভিন্ন বিভাগের অধ্যাপকদের নিয়ে ১৮ সদস্যের কমিটিও গঠন করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
  8. শাড়ি পরা ও লম্বা চুলের ছদ্মবেশে চার অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তারের পরে রাজ্য জুড়ে চড়ছে উদ্বেগের পারদ। বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে পুরুলিয়ার রঘুনাথপুর ও পুরুলিয়া শহর থেকে এই চার জনকে ধরা হয়।
  9. রাশিয়া ও ইরানের উপর নিষেধাজ্ঞা দেওয়ার বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন আইনসভায় বিল পাশ হয়েছিল আগেই। এবার সেই বিলে সই করলেন তিনি। এই বিল পাশ হওয়ার পর ১০০ শতাংশ ট্যারিফ চাপানোর ক্ষেত্রে আর কোনও বাধা রইল না।
  10. শুক্রবার ট্রাম্প জানান, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে এমন একটি চুক্তিতে পৌঁছেছে আমেরিকা, যার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তার উপর আমেরিকার ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ থাকবে। তবে এই চুক্তি এখনও আনুষ্ঠানিক ভাবে সই হয়নি, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড জানিয়েছে, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকের সময় চুক্তিতে সই হতে পারে। এর জন্য ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রয়োজনীয় সংসদীয় অনুমোদনও লাগবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*