পাহাড়-সহ বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর সমালোচনা শমীক, সেলিমের

Spread the love

রোজদিন ডেস্ক : প্রবল বৃষ্টি, ধসে বিপর্যস্ত দার্জিলিং পাহাড়-সহ উত্তরবঙ্গে আজ মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা কেউ না যাওয়ায় পৃথকভাবে কড়া সমালোচনা করলেন বিজেপি ও সিপিএমের রাজ্য সম্পাদক শমীক ভট্টাচার্য ও মহম্মদ সেলিম।  বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও দুর্গত এলাকায় না গিয়ে মুখ্যমন্ত্রী কার্নিভালে ব্যস্ত বলে তীব্র কটাক্ষ করেন।

শমীক ভট্টাচার্য আগামী কাল উত্তরবঙ্গ যাচ্ছেন। দলীয় কর্মীদের এই ভয়ংকর পরিস্থিতিতে সহায়তা করার জন্য বলেন তিনি। সঙ্গে আজ কার্নিভাল করা নিয়েও বিঁধেছেন মুখ্যমন্ত্রীকে।

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কটাক্ষে বিঁধে বলেন, পাহাড় কাঁদছে, উত্তরবঙ্গ ভাসছে, মমতা হাসছে। পাহাড়-সহ উত্তরবঙ্গের  যখন বন্যা, ধসে মৃত্যু মিছিল, তখন এখানে বর্ণাঢ্য কার্নিভাল হচ্ছে!  মুখ্যমন্ত্রী ঢাকের তালে নাচছেন!

সেলিম জানান, সিপিএম কর্মী ও রেড ভলান্টিয়াররা নিজেদের ক্ষমতা অনুযায়ী দুর্গতদের পাশে দাঁড়াবেন।

টিএমসি সাংসদ ঋতব্রত ব্যানার্জি  ইন্দো ভুটান নদী কমিশন হলে এই বিপর্যয় এড়ানো যেতো বলে মনে করেন।

ইতিমধ্যে ভুটান থেকে প্রবল বেগে জলস্রোত নেমে আসছে। ভুটান সরকার এই সব নিয়ে রাজ্যকে সতর্ক করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*