১০টা

Spread the love
  1. রবিবাসরীয় সন্ধেয় রেড রোডে জমজমাটি কার্নিভাল। কার্নিভালে একের পর এক পুজো কমিটির বর্ণাঢ্য শোভাযাত্রা। পুজো কার্নিভালে ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী। গানের ছন্দে পা মেলালেন মুখ্যমন্ত্রী।
  2. উত্তরবঙ্গে বিপর্যয়, নবান্নে চালু কন্ট্রোল রুম। হেল্পলাইন নম্বর প্রকাশ করলেন মমতা। ভার্চুয়াল বৈঠক সারলেন আধিকারিকদের সঙ্গে। কাল পরিস্থিতি পরিদর্শনে পৌঁছচ্ছেন।
  3. কেন্দ্রের নির্দেশে পরিস্থিতি সামাল দিতে দুধিয়ায় নামল সেনা।
  4. ফুসছে হলং নদী। জলদাপাড়ায় হাতির পিঠে চাপিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে পর্যটকদের
  5. উত্তরবঙ্গে দুর্যোগে আটকে পর্যটকরা, অতিরিক্ত বাস NBSTC-র।
  6. পাহাড়-সমতলে ভারী বৃষ্টিতে বহু জায়গায় ধস, বন্ধ রোহিনী রোড।
  7. বিপর্যস্তদের প্রয়োজনীয় ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে, জানালেন গৌতম দেব
  8. উত্তরবঙ্গের সুকিয়াপোখরিতে গিয়ে নিখোঁজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া
  9. উত্তরবঙ্গের বন্যার জন্য প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় দুর্যোগে ১২ জনের মৃত্যু, প্রতিবাদে কলেজ স্ট্রিট থেকে খোলা হাওয়া সংগঠনের মিছিল শুভেন্দুদের।
  10. দুর্গাপুরে যাত্রিবোঝাই বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ, আহত ৩০। পিকআপ ভ্যানের চালক-সহ এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটেছে পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কে কাঁকসা দু’নম্বর কলোনি এলাকায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*