- আজ লক্ষ্মী পুজো। সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে লেখেন— “আমার লক্ষ্মী প্রতিদিনই সবারে করে আহ্বান, / আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনেরই জয়গান। ” সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
- বৃষ্টি-ধসে এখনও বিপর্যস্ত মিরিক, যোগাযোগের একমাত্র মাধ্যম পানিঘাটা ব্রিজ।
- বৃষ্টি-ধসে এখনও বিপর্যস্ত মিরিক, দুধিয়া ব্রিজ পড়ে রয়েছে ভাঙা অবস্থায়।
- দিনভর যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালানোর পর খুলল ১০ নং জাতীয় সড়ক
- জলের ওপর ‘বিষফোঁড়া’ বিষধর সাপ! আতঙ্ক ছড়াচ্ছে উত্তরবঙ্গে। সাপের কামড়ে ধূপগুড়ি হাসপাতালে ভর্তি ৯ জন
- নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মৃত বেড়ে ২৪। ‘প্রয়োজনে আরও NDRF আসবে’, জানালেন সাংসদ রাজু বিস্তা। উত্তরবঙ্গের দুর্যোগকে রাজ্য বিপর্যয় ঘোষণা করার দাবি রাজু বিস্তার।
- কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল, ‘লজ্জা নেই, মিরিকে মৃত্যুমিছিল…’, মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর
- জয়পুরের সাওয়াই মান সিং হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউ-তে আগুন, অন্তত ৬ রোগীর মৃত্যু।
- ওড়িশার কটকের দরগাবাজার এলাকার হাতি পোখরির কাছে নিরঞ্জনের শোভাযাত্রা দেবীগড়ার দিকে কাঠজোড়ি নদীর তীরে যাচ্ছিল। নিরঞ্জনের সময় উচ্চমাত্রায় মিউজিক চলছিল। যার প্রতিবাদ জানান স্থানীয় কিছু মানুষ। যাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে। এক আধিকারিক বলেন, “কিছুক্ষণের মধ্যেই ওই বিবাদ সংঘর্ষের রূপ নেয়, যখন একদল জনতা ছাদ থেকে শোভাযাত্রা লক্ষ্য করে পাথর ও কাচের বোতল ছুড়তে শুরু করে, এতে কটকের ডিসিপি খিলারি ঋষিকেশ জ্ঞানদেও সহ বেশ কয়েকজন আহত হয়েছেন।”
- মহিলাদের বিশ্বকাপে পাকিস্তানকে ৮৮ রানে দুরমুশ করল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল।

Be the first to comment