রোজদিন ডেস্ক, কলকাতা:- টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি হিমাচল প্রদেশের মান্ডিতে। শেষ অবধি পাওয়া খবরে মৃত্যু হয়েছে তিন জনের। ধসের তলায় পড়ে গিয়েছে প্রায় ২০ টি গাড়ি। প্রায় ২৪টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। আচমকা বন্যা পরিস্থিতির জেরে এক লহমায় সব কিছু তছনছ। ইতিমধ্যেই শুরু হয়ে উদ্ধারকার্যের কাজ।
উল্লেখ্যে, গতবছরও মেঘভাঙা বৃষ্টি তছনছ হয়ে গিয়েছিল হিমাচলপ্রদেশ। হিমাচলপ্রদেশের মান্ডিতে শুরু হয়েছিল মেঘভাঙা বৃষ্টি। জলের তোড়ে ভেসে গিয়েছিল একের পর এক গ্রাম। বহু মানুষ কোনও কিছু বোঝার আগেই প্রাণ হারিয়েছিল।
অন্যদিকে, পশ্চিমবঙ্গেও প্রবল বর্ষণের জেরে জলমগ্ন বহু এলাকা। একের পর এক নিম্নচাপ। লাগাতার বৃষ্টি। বিপর্যস্ত কলকাতা থেকে কালিম্পং। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় জুলাই মাসে রেকর্ড করেছে বৃষ্টি। পরিসংখ্যান বলছে, স্বাভাবিকের থেকে ৬৪ শতাংশ বৃষ্টি বেশি হয়েছে কলকাতায়। ৫ বছরে কলকাতায় এত বৃষ্টি হয়নি।
দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একটানা ভারী বৃষ্টির জেরে বুধবার সকালে কালিম্পঙের তারখোলায় ১০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ ধস নামে। পাহাড়ের ওপর থেকে পাথর গড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় রাস্তা।

Be the first to comment