রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে এর মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ভারতের উপর ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ হতে পারে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।
এয়ার ফোর্স ওয়ানে স্কটল্যান্ড সফর শেষে ওয়াশিংটন ফেরার পথে ট্রাম্প বলেন, ‘ভারত আমাদের ভালো বন্ধু, কিন্তু তারা এমন শুল্ক চাপিয়েছে যা প্রায় সমস্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি। এটা মেনে নেওয়া যায় না।’
১লা আগস্টের মধ্যে আমেরিকা তার একাধিক বাণিজ্যিক অংশীদারের উপর নতুন শুল্ক বসাতে চলেছে। তার আগেই ট্রাম্পের এই মন্তব্যকে খুব গুরুত্বপূর্ণ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে এপ্রিল মাসে ট্রাম্প এই শুল্ক ২৫ শতাংশ করার কথা বলেছিলেন, তবে তখন ভারত-আমেরিকার আলোচনার পর সেটা কমিয়ে ১০ শতাংশ করা হয়। যদিও সময় বাড়ানো হলেও, এখনও পর্যন্ত খুব কম দেশেই চুক্তি হয়েছে, বেশিরভাগ আলোচনায় তেমন অগ্রগতি হয়নি।
ভারতের উপর নতুন করে শুল্ক আরোপ করার সম্ভাবনা রয়েছে কিনা? মঙ্গলবার সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, হতে পারে। আমার তাই মনে হয়।’

Be the first to comment