রোজদিন ডেস্ক, কলকাতা:- শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ সিপিএম নেতা নেপালদেব ভট্টাচার্য। সোমবার গভীর রাতে কলকাতায় বাইপাসের ধারের একটি হাসপাতালে প্রয়াত হন তিনি।
গত কয়েক দিন ধরে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন প্রবীণ এই বাম নেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। ১৯৮১-৮৮ সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদও ছিলেন নেপালদেব। পরবর্তী সময়ে ১৯৯৭ সালে দলবিরোধী কাজের অভিযোগে নেপালদেবকে সংগঠন থেকে বহিষ্কার করেছিল সিপিএম। তবে নেপালদেব অন্য কোনও দলে যাননি। ২০০৩ সালে ফের তাঁকে সদস্যপদ দেয় সিপিএম। পরবর্তী সময়ে দলের রাজ্য কমিটির সদস্যও হয়েছিলেন তিনি।

Be the first to comment