LAWYERS PROTEST: ব্যাঙ্কশাল আদালতে মারধর, আগামীকাল বৃহস্পতিবার লালবাজার অভিযানে আইনজীবীরা

Spread the love

প্রতিবেদন: ব্যাঙ্কশাল আদালতে আইনজীবীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় গত কয়েকদিন ধরেই প্রতিবাদ-আন্দোলন করছেন আইনজীবীরা (lawyer protest)। সেই আন্দোলনকে আরও জোরদার করতে এবার লালবাজার অভিযানের ডাক দিলেন আইনজীবীরা। ঘোষণা অনুযায়ী আগামীকাল ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ এই অভিযান শুরু হবে। বার অ্যাসোশিয়েশনের তরফে সাংবাদিক সম্মেলন থেকে এমনই জানানো হয়েছে। আইনজীবিরা জানান, আমরা শান্তিপূর্ণ ভাবে এই কর্মসূচি পালন করবো। ব্যাঙ্কশাল আদালতের ৫টি বার অ্যাসোশিয়েশনের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেবেন তাঁরা। তাঁদের দাবি, ঘটনার মূল চক্রী ওই দুষ্কৃতীর নামে ব্যাঙ্কশাল আদালতেই ১৬টি মামলা রয়েছে। তারপরও সে কীভাবে অধরা। এর আগে গত সপ্তাহে আইনজীবীদের আন্দোলনের জেরে কার্যত অচল হয়েছিল মধ্য কলকাতা। চরম হেনস্তার মুখে পড়েছিলেন সাধারণ মানুষ। ফলে বৃহস্পতিবারও সেই আশঙ্কা থাকছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*