প্রতিবেদন: তিন বছরের বেশি সময় পর অবশেষে রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে রেপো রেট ৫.২৫ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ করা হল। বাজারের সাম্প্রতিক পরিস্থিতি মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি। কমিটির ৬ সদস্যের সকলেই রেপো রেট বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন বলেই খবর। রেপো রেট হল, যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক। ফলে এই হার বাড়লে ব্যাঙ্কগুলির ঋণ শোধের খরচ বাড়বে। তার প্রভাব পড়তে পারে বিভিন্ন ঋণের ইএমআইতে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে শেষবার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল। তারপর দীর্ঘ সময় সুদের হার অপরিবর্তিত ছিল। ২০২৫ সালে পরপর চার দফায় মোট ১২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর পর ফের নীতি বদলের পথে হাঁটল আরবিআই। গভর্নর সঞ্জয় মালহোত্র বলেন, দেশের অর্থনীতি শক্তিশালী অবস্থায় রয়েছে। তবে আশঙ্কা হল, রেপো রেট বৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে পারে ব্যাঙ্কগুলির ঋণের সুদে। বিশেষ করে গৃহঋণ, গাড়ি ঋণ বা ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়লে মাসিক কিস্তিও বাড়তে পারে। তবে ব্যাঙ্কগুলি কতটা এবং কত দ্রুত সেই বাড়তি খরচ গ্রাহকদের ঘাড়ে চাপাবে, তা নির্ভর করবে তাদের নিজস্ব পলিশির উপর।

Be the first to comment