রোজদিন ডেস্ক : আজ কোজাগরী লক্ষ্মীপুজো। গোটা বাংলা জুড়ে আজ ধনদেবীর আরাধনা। এই উপলক্ষে সাতসকালেই সোশ্যাল মিডিয়ায় সবাইকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে সদ্য প্রকাশিত তাঁর পুজোর অ্যালবাম থেকে নিজের লেখা ও সুর করা, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গানও শেয়ার করেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন —
“আমার লক্ষ্মী প্রতিদিনই সবারে করে আহ্বান,
আমার লক্ষ্মী ক্লান্তি ভুলে গায় জীবনেরই জয়গান।”
সকলকে জানাই কোজাগরী লক্ষ্মী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া লক্ষ্মীপুজোর একটি নতুন গান শেয়ার করে নিচ্ছি।
এর পাশাপাশি তিনি এদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটি পোস্টও শেয়ার করেন। যেখানে উত্তরবঙ্গে আটকে পড়া পর্যটকদের পাশে দাঁড়িয়ে তাঁদের নিরাপদ আশ্রয় ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে পুলিশ। রয়েছে তার ছবিও।

Be the first to comment