প্রতিবেদন: কালীঘাট তৃণমূলের আর্জি মেনে বিধানসভায় বিরোধী দলনেতা (LEADER OF OPPOSITION CASE) কে, এই প্রশ্নের ফয়সালা হল না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ মঙ্গলবার শুনানির শেষে মামলা ফিরিয়ে দিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চেই। সেই সঙ্গে জানিয়ে দিল আপাতত স্পিকারের সিদ্ধান্ত মেনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই আগামী দু’মাসের জন্য বিরোধী দলনেতা থাকছেন। আদালতের এই নির্দেশকে রাজনৈতিক জগতের একাংশ মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের পরাজয় বলেই মনে করছে। এদিন কালীঘাট তৃণমূলের মামলায় হস্তক্ষেপই করল না হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন আদালত স্পষ্ট জানিয়েছে, বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত অনুয়ায়ী আপাতত বিরোধী দলনেতার আসনে বহাল থাকবেন নব তৃণমূল ব্লকের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে ২ মাসের মধ্যে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চকে মূল মামলার নিষ্পত্তি করতে হবে। তারপরই চূড়ান্ত হবে স্থায়ীভাবে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা কে হবেন। তবে স্পিকারের এই সিদ্ধান্ত যে পুরোপুরি অস্থায়ী এদিন তাও জানিয়ে দিয়েছে আদালত।
নির্বাচনের পর থেকে বিরোধী দলনেতা কে, তা নিয়ে কালীঘাট তৃণমূল ও নব তৃণমূল ব্লকের মধ্যে দড়ি টানাটানি চলছিল। স্পিকার রথীন্দ্র বসু সংখ্যাধিক্যের ভিত্তিতে ঋতব্রতর নামে সিলমোহর দিতে শোভনদেব চট্টোপাধ্যায় আদালতের দ্বারস্থ হন।

Be the first to comment