- হলদিয়ার জলমগ্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি IPPL-এর অগ্নিকাণ্ডে মৃত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে সাহায্য তুলে দেওয়া-সহ একগুচ্ছ কর্মসূচিতে মঙ্গলবার হলদিয়ার হলদিয়া ভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘অক্টোবর থেকে বকেয়া ডিএ পাবেন সরকারি কর্মীরা। মাত্র তিন মাসের সরকার। ভুল ত্রুটি থাকতে পারে। আগের সরকারে সরকারি টাকা নয়ছয় হয়েছে।’
- অক্টোবর থেকে ৫০০০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি রেঞ্জ অফিসার বিট অফিসারদের। ২০০০ টাকা বেতন বাড়ছে ফরেস্ট গার্ডদের।
- মোহরকুঞ্জে ‘মায়ের নামে একটি গাছ’ অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- তারাপীঠের ঘটনা নিয়ে সোমবারই তৈরি হয়েছিল তদন্ত কমিটি। মঙ্গলবার জেলা প্রশাসনের তরফে তারাপীঠের ১৫টি হোটেল বন্ধের নির্দেশ দিল জেলা প্রশাসন ।
- ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণার সিদ্ধান্ত ‘অস্থায়ী’। মঙ্গলবার বিরোধী দলনেতার মর্যাদা মামলায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ২ মাসের মধ্যে মূল মামলার নিষ্পত্তি করবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।
- রাজ্যে জনসমীক্ষায় নিযুক্ত শিক্ষকদের সমীক্ষা ও স্কুলের কাজের সময় ভাগ নিয়ে দুই প্রশাসনের সমস্যায় সেনসাস কবে শুরু হবে তাই নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এ দিনও দীর্ঘ শুনানির পরেও কোনও সমাধান সূত্র না বেরোনোয় ফের বুধবার শুনানি।
- ১৫ অগস্ট ভারতের স্বাধীনতা দিবস হলেও, মালদাবাসী আক্ষরিক অর্থে স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন তার ঠিক তিনদিন পর অর্থাৎ ১৮ অগস্ট। তাই প্রতি বছর ১৮ অগস্ট দিনটিতে পালিত হয়ে আসছে মালদার স্বাধীনতা দিবস অর্থাৎ ভারতভুক্তি দিবস।
- জলঙ্গি নদীতে তলিয়ে মৃত্যু হলো রবি মণ্ডল নামে (৪২) নামে এক যুবকের। মায়াপুরের তারণঘাট থেকে নৌকায় উঠেছিলেন তিনি। আচমকাই নদীতে পড়ে যান। দেড় ঘণ্টা পরে উদ্ধার হয় তাঁর দেহ।
- রাস্তার ধারে স্ত্রীকে একের পর এক ছুরি মারছে স্বামী। সিসিটিভি ফুটেজে এমনই হার হিম করার দৃশ্য দেখা গেল পুরুলিয়ায়। ঘটনাটি ঘটে সোমবার। বিষয়টি প্রকাশ্যে আসার পরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। এক যুবকের বিরাট সাহসিকতা ও তৎপরতায় মহিলা অবশ্য প্রাণে বেঁচে গিয়েছেন। তবে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন তিনি।
- সাতসকালে রাস্তার পাশ থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বারুইপুর থানা এলাকার দক্ষিণ ট্যাঙারবেড়িয়ায়। একটি দোকানঘরের সামনে বোমাটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ।
- ফুল তুলতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি দেওর ও বৌদির,আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আরও এক সদস্যা। দুর্ঘটনাটি ঘটেছে রায়না থানার সেহারা গ্রামে। মৃতদের নাম আদুরি মিত্র (৩৪) এবং মনোজ মিত্র (৫২)।সম্পর্কে তাঁরা দেওর ও বৌদি। জখম মহিলার নাম সাথী মিত্র।
- গভীর নিম্নচাপের জেরে অগস্টের বৃষ্টিতে রেকর্ড বার্নপুর ও আসানসোলের। সোমবার সকাল ৮:৩০ থেকে মঙ্গলবার সকাল ৮:৩০ পর্যন্ত ২৪ ঘণ্টায় ২২০.৪ মিমি বৃষ্টি হলো বার্নপুরে। এই একই সময়সীমায় আসানসোলে ১৫৭.৫ মিমি বৃষ্টি হলো।
- এক টানা বৃষ্টিতে জোড়াবাগান থানার মালোপাড়াতে পুরোনো বাড়ির একাংশ ভেঙে বিপত্তি। ভোর পাঁচটা নাগাদ তিন তলা বাড়িটির একাংশ ভেঙে যায়। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু এক মহিলার। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ ঘটেছে ঘটনাটি।
- ফিলিপিন্সের জাম্বোয়াঙ্গার একটি স্কুলে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের তাণ্ডব। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হলো এক পড়ুয়া-সহ দুই জনের।

Be the first to comment