রোজদিন ডেস্ক :
দমদম বিমানবন্দরে (Kolkata Airport) যাওয়ার পথে আজ সাংসদ সৌগত রায়ের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখানো হয়। একদল ব্যক্তি তাঁর গাড়ি আটকে গালিগালাজ করেন। চোর চোর ধ্বনি দেন। বর্ষীয়ান সাংসদের গাড়িতে প্রচন্ডভাবে আঘাত ও করা হয়।
কলকাতা বিমানবন্দরের একটি বৈঠকে যাওয়ার পথে এই ঘটনায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দীর্ঘ দিনের রাজনীতিবিদ, সাংসদ সৌগত রায়কে এইভাবে হেনস্থা করায় বিভিন্ন মহল ক্ষুব্ধ।
অনেক বিক্ষোভকারী তাঁর বিরুদ্ধে জেশপ সংস্থায় দুর্নীতি নিয়ে অভিযোগ করেন।
উল্লেখ্য সৌগত রায়ের নির্বাচনী কেন্দ্রের আওতায় জেশপ সংস্থা দীর্ঘদিন ধরেই বন্ধ।

Be the first to comment