রোজদিন ডেস্ক : ইস্রায়েলের বাধায় বিধ্বস্ত গাজায় ত্রাণ সামগ্রীও যেতে পারছে না। তরুণী পরিবেশবিদ গ্রেটা থুনবার্গের নেতৃত্বে ত্রাণবহনকারী ফ্লোটিলা ও আটকে দিয়েছে ইস্রায়েল। গ্রেটা ও তাঁর সহযোগীদেরও আটক করা হয়েছে বলে খবর। এর প্রতিবাদে আজ কলকাতায় পথে নামছে বামপন্থীরা। সিপিএমের নেতৃত্বে আজ বিকেলে বামপন্থীদের মিছিল হবে। গাজায় ইস্রায়েলি হামলা বন্ধের দাবিতে বহুদিন ধরেই সরব তাঁরা। আজ আবার পথে নেমে প্রতিবাদ মিছিল হবে।

Be the first to comment