বাংলা গানের কিংবদন্তি শিল্পী প্রয়াত সন্ধ্যা মুখোপাধ্যায়কে জন্মদিনে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী ও অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। শেষ জীবনে মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই শিল্পী। তিনি রাজ্য সরকারের বঙ্গবিভূষণ সম্মানও পেয়েছিলেন। আজ শনিবার ৪ অক্টোবর ছিল তাঁর জন্মদিন। এই উপলক্ষে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন—
“বাংলা গানের কিংবদন্তি, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
তাঁর গাওয়া প্রতিটি গান আজও বাঙালি হৃদয়ে সমানভাবে স্পন্দিত হয়।
আমার সৌভাগ্য, আমি তাঁর স্নেহধন্য ছিলাম।
২০১১ সালে আমাদের সরকার ক্ষমতায় আসার পরই আমরা তাঁকে রাজ্যের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গ বিভূষণ’ – এ সম্মানিত করতে পেরেছিলাম। আমরা ধন্য।

সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*