রোজদিন ডেস্ক :
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আজ দুপুরে শিয়ালদা থেকে এসএফআই-সহ একাধিক বামপন্থী ছাত্র সংগঠনের বিশাল মিছিল বেরোয়। সূত্রের খবর, কলকাতায় ককরোচ জনতা পার্টিকে (সিজেপি) মিছিল সমাবেশের অনুমতি না দেওয়ায় তাঁরা এসএফআই-এর এই মিছিলে যোগ দেন। বিশাল মিছিলের মূল দাবিই ছিল, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে। একাধিক পড়ুয়া কেন্দ্রর বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই সরকার শিক্ষা ব্যবস্থা কে ধ্বংস করেছে। নিট এর প্রশ্নপত্র ফাঁসের প্রেক্ষিতে বহু মেধাবী পরীক্ষার্থী মর্মান্তিক ভাবে আত্মঘাতী হয়েছেন। তাঁরা এর বিচার চান।
অন্যদিকে প্রশ্নপত্র ফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণাকে তীব্র আক্রমণ করেছে এসএফআই। এক বিবৃতিতে তাঁরা বলেন, কেন্দ্র শিক্ষা ব্যবস্থাকে ক্রমেই কেন্দ্রীয়করণ, বাণিজ্যকরণের দিকে নিয়ে গেছে।

এনটিএ বারবার স্বচ্ছ ও নির্ভর যোগ্য পরীক্ষা নিতে ব্যর্থ, হয়েছে তাঁদের অভিযোগ। এই সঙ্কটের মূল কারণ জাতীয় শিক্ষা নীতি। এই নীতির জন্য ই পরীক্ষা ব্যবস্থা র অতিরিক্ত কেন্দ্রীয় করণ, শিক্ষার বেসরকারিকরণ ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গুলি দুর্বল হয়েছে। এর জন্য কেন্দ্র ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেও দায় নিতে হবে।তাঁরা এর প্রতিবাদ জারি রাখবেন বলে জানান।
সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য জানান, সোনম ওয়াংচুক অনশন ভেঙেছেন, আন্দোলন নয়। তাঁর অসমাপ্ত লড়াই এবার সারা দেশের ছাত্র যুবদের এগিয়ে নিয়ে যেতে হবে। সৃজন আরও বলেন, নিজের কথা না ভেবে ছাত্রদের দাবিতে পাশে থেকে লড়াই করছেন সোনম ওয়াংচুক। তাঁর এই লড়াইকে কুর্নিশ! এই দায়িত্ব এখন দেশের ছাত্র যুবদের। শিক্ষা ব্যবস্থা র গলদ দূর না হওয়া অবিধি এই আন্দোলন চলবে বলে তিনি দৃঢ়ভাবে জানান।

Be the first to comment