রোজদিন ডেস্ক :
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আজ একাধিক বামপন্থী ছাত্র সংগঠন, সিজেপি-র মিছিল ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে ধর্মতলা অঞ্চল। দুপুরে শিয়ালদা থেকে বিশাল মিছিল ধর্মতলা অভিমুখে গিয়ে পুলিশের বাধা পেতে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পুলিশকে লক্ষ্য করে জলের বোতল, জুতো ইত্যাদি ছোঁড়া হয়। পালটা পুলিশও বিক্ষোভকারীদের দমাতে চেষ্টা করে। লাঠি, কাঁদানে গ্যাস ছোঁড়ে। দফায় দফায় উভয় পক্ষে সংঘর্ষে তুলকালাম বাধে। গোটা ধর্মতলা অঞ্চল অবরুদ্ধ হয়ে যায়। এক সময় এই মিছিল, সমাবেশ রানি রাসমণি রোডের দিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ।
অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৃথকভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখানে রাষ্ট্র বিরোধী শক্তি ও অনুপ্রবেশ করেছে। তাদের কিভাবে দমন করতে হয় সরকার জানে। সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা অবধি পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে।

Be the first to comment