E20 petrol বন্ধ, শিক্ষার উন্নয়ন ইত্যাদি দাবিতে মিছিল বামপন্থী ছাত্র যুবদের

Spread the love

রোজদিন ডেস্ক: ই পেট্রল বন্ধ করা, শিক্ষায় উন্নয়নের দাবিতে মঙ্গলবার কলকাতায় তিনটি মিছিল করলো সিপিএমের ছাত্র ও যুব সংগঠন। ই ২০ পেট্রল কিভাবে সাধারণ মানুষ, বিশেষত গিগ কর্মীদের রুজি রোজগারে থাবা বসাচ্ছে এর প্রতিবাদে সরব হন তাঁরা। রাজ্যে ক্ষমতায় এসে শিক্ষা ক্ষেত্র কবজা করার জন্য বিজেপি তৎপর হয়েছে তার ব্যাখ্যা করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মীদের বদলি, মাদ্রাসা বন্ধ করা, জাতীয় শিক্ষা নীতি চালু করে শিক্ষায় বেসরকারিকরণ, গৈরিকিকরণ করা ইত্যাদির বিরুদ্ধে তোপ দাগেন। মুখ্যমন্ত্রী রাজ্যের আসল সমস্যাগুলি সমাধানে উদ্যোগ না নিয়ে ধর্মীয় বিভাজনে উসকানি দিচ্ছেন বলে তাঁরা সুর চড়ান।
ধ্রুবজ্যোতি সাহা, শুভদীপ ব্যানার্জি, সোহম মুখার্জি, শ্রীজীব গোস্বামী, হাসিব হোসেন প্রমুখ তরুণ নেতারা এই সব নিয়ে বক্তব্য রাখেন।
আগামী ২০ সেপ্টেম্বর দেশের গণতন্ত্র, সংবিধান কে রক্ষার দাবিতে সিপিএমের যুব সংগঠন ধর্মতলায় ইনকিলাব সমাবেশের ডাক দিয়েছে। এর আগে এইদিনের মিছিল গুলিতে ও তরুণ দের অংশ গ্রহণে কলকাতার রাজপথ গর্জে ওঠে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*