Irregularities in correctional homes! সি বি আই তদন্তের দাবি আইনজীবী র

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের অন্দরে চলছে বিপুল অনিয়ম। টাকা দিলেই মেলে ভাল খাবার, মোবাইল ইত্যাদি সুযোগ সুবিধা। এই সব বিষয়ে সি বি আই তদন্তের দাবিতে জনস্বার্থ মামলা করলেন আইনজীবী তোহিদ ইসলাম।পারিবারিক এক সমস্যার জেরে তাঁকে কিছুদিন বালুরঘাট সংশোধনাগারে থাকতে হয়।।সেখানে নিজের চোখে নানা অনিয়ম দেখে বিস্মিত তিনি। মঙ্গলবার তাঁর হয়ে দুই আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস এই বিপুল অনিয়মের অভিযোগ উচ্চ আদালতে তুলে ধরেন।
বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও বিচারপতি ঋতব্রত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ আগামী দু সপ্তাহের মধ্যে এই নিয়ে রাজ্য সরকার কে হলফনামা দিতে বলেছেন।।
রাজ্যের ষাট টি সংশোধনাগারে ই বিভিন্ন , বেআইনি, অপরাধমূলক কাজকর্ম চলছে বলে তোহিদ ইদলামের অভিযোগ। মাসে সাত হাজার থেকে পঁচিশ হাজার টাকার বিনিময়ে সেখানে সব ই মেলে বলে তাঁর আইনজীবী দের মাধ্যমে তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*