পিয়ালী:
ভারতরত্ন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ১৯৪৪ সালের আজকের দিনটিতে জন্মগ্রহণ করেন। সারা দেশ জুড়ে ২০শে আগস্ট দিনটি সদ্ভাবনা দিবস হিসেবে পালিত হয়। যমুনাপাড়ের বীরভূমিতে রাজীব গান্ধীর সমাধিস্থলে সোনিয়া গান্ধী, রাহুল, প্রিয়াঙ্কা… পরিবার ও কংগ্রেস নেতৃত্ব পুষ্প অর্পণ করেন। শুধু কংগ্রেস নয় রাজীব গান্ধীর জন্মদিনটি সারা দেশ বিভিন্নভাবে পালন করে।
আজ ২০২৬ সালের ২০ আগস্ট তার প্রিয় পাপার জন্মদিনে মামা সোনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে এক আবেগঘন লেখা সমাজমাধ্যমে দেন রাহুল।
রাহুল লেখেন মামা আমি তোমাকে ও পাপাকে শেষ একসঙ্গে দেখেছি ৩৫ বছরেরও বেশি সময় আগে। যেদিন পাপা আমাদের ছেড়ে চলে গেলেন, তারপর থেকে জীবন তোমার কাছে যেভাবে এসেছে তুমি অদম্য সাহস এবং মর্যাদা তথা আত্মসম্মান দিয়ে তার মুখোমুখি হয়েছো।

একমাত্র প্রিয়াঙ্কা ও আমি জানি যে তোমাকে কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং কত কঠিন ছিল পাপা চলে যাওয়ার পর তোমার দিনগুলি।
আমি অত্যন্ত খুশি ও গর্বিত যে তোমাদের লাভ স্টোরি বিলংগিং এ জার্নি অফ লাভ নামক বইটি প্রকাশিত হয়ে লক্ষ লক্ষ পাঠক যারা তোমাদের ভালবাসে তাদের হৃদয়ে স্থান করে নেবে।

আমি জানি কতটা কঠিন তোমার মত একজনের পক্ষে ব্যক্তিগত জীবন তার সুন্দর গল্প সারা বিশ্বকে শোনানো যে ব্যক্তিগত জীবনকে নিভৃতে রাখতে চায়।
আজ তাঁর জন্মদিনে আমি বলতে পারি যে, পাপা গর্বিতভাবে এবং হাসিমুখে তাকিয়ে আছে তাঁর বিউটিফুল সোনিয়ার দিকে।

Be the first to comment