KAJAL SHEIKH RESIGNATION : আগামীকাল শুক্রবারই আসছে অনাস্থা, তার আগে হার নিশ্চিত বুঝেই ইস্তফা জেলা সভাধিপতি কাজল শেখের

Spread the love

প্রতিবেদন: আগামীকাল শুক্রবারই আসছে অনাস্থা প্রস্তাব। ১৯ জন মিলে সদস্য অনাস্থার পক্ষে। ফলে হার কার্যত নিশ্চিত। এই পরিস্থিতিতে সেই সভার ২৪ ঘণ্টা আগেই বীরভূমের জেলা পরিষদের সভাধিপতির পদে ইস্তফা দিলেন কাজল শেখ (Kajal Sheikh resignation)। সেই সঙ্গে শেষ হল কাজলকে নিয়ে গত কয়েকদিনের জল্পনা।সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন কাজল শেখ। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন জেলা পরিষদের ১৯ জন তৃণমূল সদস্য। শুক্রবার এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা। যেখান হার নিশ্চিত হতেই তার ইস্তফা দিলেন ফয়েজুল হক ওরফে কাজল। বৃহস্পতিবার বেলার দিকে বর্ধমানের ডিভিশনাল কমিশনারের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দেন কাজল শেখ। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করে আগামী পাঁচদিনের মধ্যে জেলাপরিষদের সিইওকে দায়িত্ব বুঝিয়ে দিতে বলা হয়েছে কাজল শেখকে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*