রোজদিন ডেস্ক : তারাপীঠ, মির্জা গালিব স্ট্রিটের ভয়াবহ অগ্নিকান্ডের রেশ না মিলোতেই আজ বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালের (Barasat Medical College) হোস্টেলে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনা স্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। স্থানীয় সূত্রের খবর, ওই মেডিকেল কলেজের ছাত্রীদের আবাসের একটি ঘরে আচমকা আগুন দেখা যায়। তখন ঘরে কেউ ছিলেন না। গোটা ভবন ধোঁয়ায় ঢেকে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা এর মধ্যেই ভিতরে প্রবেশ করে দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। ওই ঘরে কিছু জিনিসপত্র পুড়ে গেছে। আগুন আর না ছড়ানোয় সংশ্লিষ্ট মহল স্বস্তিতে।
ইতিমধ্যে বারাসতেও বিভিন্ন হোটেল, আবাসিক ভবনে অগ্নি নির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়।
মাত্র দুদিনের ব্যবধানে তারাপীঠ ও কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে রাজ্য সরকার সর্বত্র সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

Be the first to comment