রোজদিন ডেস্ক :
এবিভিপি – এসএফআই সংঘাতে গত রাত থেকে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) সহ সংলগ্ন এলাকা আজও সকাল থেকে উত্তাল হয়। একদিকে এসএফআই, অন্যদিকে এবিভিপি সমর্থকদের মিছিল, পালটা মিছিলে উত্তেজনার পারদও ক্রমেই চড়ছে।
এসএফআই সমর্থকরা সকাল এগারটায় ৮ বি বাস স্ট্যান্ডে জমায়েত হন। বহু স্থানীয় মানুষও তাঁদের সঙ্গে ছিলেন।
অন্যদিকে এবিভিপি বারোটায় গোল পার্ক থেকে এসএফআই বিরোধী মিছিল বার করছে।
উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য এই ঘটনায় উদ্বিগ্ন। প্রয়োজনে এখানে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানান।
সব মিলিয়ে দক্ষিণ কলকাতার সংশ্লিষ্ট এলাকা জুড়ে এখন চাপা উত্তেজনা। শান্তি রক্ষায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

Be the first to comment