আরও ১২

Spread the love
  1. আজ বৃহস্পতিবার থেকে তিনদিনের বঙ্গ সফরে অমিত শাহ, থাকবেন ২২ অগাস্ট পর্যন্ত, যাবেন উত্তরবঙ্গে।
  2. প্রশাসনিক বৈঠক-সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের সূচনা করবেন তিনি।
  3. সীমান্তপারের অপরাধ, চোরাচালান এবং আর্থিক লেনদেনের উপর নজরদারি আরও জোরদার করার বিষয়েও হবে আলোচনা।
  4. আজ ২০ অগাস্ট, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির জন্মদিবস। শ্রদ্ধা জানালেন রাহুল, প্রিয়াঙ্কা-সহ কংগ্রেস নেতৃত্ব।
  5. নিউ মার্কেটের কাছের হোটেলে অগ্নিকাণ্ড, বুধবার রাতে লিজ হোল্ডারকে গ্রেফতার করল পুলিশ। নাম আবু জাফর।
  6. আটক হোটেল ম্যানেজার ও এক কর্মী, চলছে জেরা, আজই মৃতদেহের ময়নাতদন্ত।
  7. কীভাবে আগুন, এখন নিশ্চিত নয় তদন্তকারীরা, কোথায় গাফিলতি, খতিয়ে দেখছে পাঁচ সদস্যের সিট।
  8. বুধবার রাত থেকে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এবিভিপি ও এসএফআই সমর্থকদের মধ্য সংঘর্ষে জখম একাধিক।
  9. বৃহস্পতিবার সকাল থেকেই দুই শিবিরের মিছিলে আরও উত্তপ্ত এলাকা, গোটা ঘটনায় উগ্বিগ্ন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য।
  10. বীরভূমের জেলা সভাধিপতি পদে কাজল শেখের ইস্তফার জল্পনা, মানছেন না কাজল।
  11. আগামীকাল জেলা পরিষদে আসছে কাজলের বিরুদ্ধে অনাস্থা, ১৯ সদস্যের রয়েছে সমর্থন।
  12. দিল্লি থেকে এসটিএফের হাতে গ্রেফতার আরও এক পাকচর, নাম প্রদীপ্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*