রোজদিন ডেস্ক : মঙ্গল (mars ) গ্রহে কি প্রাণ আছে? নাসার উপগ্রহ থেকে পাওয়া কিছু ছবি ফের এই জল্পনা উসকে দিয়েছে। সম্প্রতি নাসার বিজ্ঞানীদের নজরে আসে ধূলিধূসর পাথরের ওপর এমন কিছু চিহ্ন, যা চিতার পায়ের ছাপের মত দেখতে। নাসার বিজ্ঞানীরা জানান, এই ধরনের চিহ্ন আগে কখনো দেখা যায় নি। তবে তা কোন প্রাণী র বলে মনে হয় না। এটি দীর্ঘ দিন ধরে থাকা কোন খনিজ পদার্থর চিহ্ন হতে পারে। এই নিয়ে আরও গবেষণার ওপর গুরুত্ব দিচ্ছেন তাঁরা। বর্তমানে মঙ্গল গ্রহ প্রচন্ড শীতল, রুক্ষ মরুভূমির মত। কিন্তু কোটি বছর আগে ওখানে জল ছিল বলে মনে করেন বিজ্ঞানীরা। এখন পাওয়া এই চিহ্ন ফসিলও হতে পারে বলে মনে করেন।
মঙ্গল গ্রহে প্রাণ আছে কিনা তা নিয়ে বহু বছর ধরে গবেষণা অব্যাহত।
এই নিয়ে কল্পবিজ্ঞানের বহু কাহিনি, চলচ্চিত্র হয়েছে। জনপ্রিয় তার তুঙ্গেও উঠেছে তা।

Be the first to comment