কেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা (security person) বিধানসভায়? অধ্যক্ষর বিরুদ্ধে আদালতে শুভেন্দু

Spread the love

রোজদিন ডেস্ক : কেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের (security) বিধানসভার ভিতরে প্রবেশের আনুমতি দেওয়া হয়েছিল, এই নিয়ে উচ্চ আদালতে অধ্যক্ষর বিরুদ্ধে নালিশ ঠুকলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে অধ্যক্ষ তাঁর নিজের সিদ্ধান্তই মানেন নি
বলে অভিযোগ তাঁর। বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীদের প্রবেশ নিয়ে বিরোধী নেতার সঙ্গে সরকার পক্ষের টানাপোড়েন তুঙ্গে ওঠে। অধ্যক্ষর পক্ষে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, কোনও রাজনৈতিক দলের মন্ত্রী, বিধায়ক রা আগ্নেয়াস্ত্রধারী নিরাপত্তারক্ষী নিয়ে সভায় প্রবেশ করতে পারবেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা অবাধে সভায় যান বলে শুভেন্দু বাবুর অভিযোগ। কেন এই ব্যতিক্রম তা নিয়ে অধ্যক্ষ বিমান ব্যানার্জির বিরুদ্ধেই সরব তিনি। তাঁর আইনজীবি বিল্বদল ভট্টাচার্য এই বিষয়ে বিচারপতি অমৃতা সিংহর বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন। মামলা দায়েরের অনুমতিও মিলেছে। আগামী সপ্তাহে এর শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*