রোজদিন ডেস্ক, কলকাতা :- কসবা আইন কলেজের ধর্ষণ কান্ডের পর চমকে দিল এবার বালুরঘাট কলেজের ছবি।
এক ভিডিও পোস্ট করে বিজেপি।
ভিডিওতে দেখা গিয়েছে, কলেজের ইউনিয়ন রুমে বসে টিএমসিপি সভাপতি মদ্যপান করছেন। ২০২২-এর ভিডিওটি এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিযোগ করেছে বিজেপি। পোস্টের সঙ্গে লেখা হয়েছে, ‘ বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে ক্যাম্পাসের ভিতরেই মহিলাকে নিয়ে মদ্যপান টিএমসিপি সভাপতির। মদ, মহিলা ও নোংরা রাজনীতি, এটাই তৃণমূলের আসল মুখ! কসবা থেকে সন্দেশখালি, টিএমসিপি ইউনিয়ন রুম, পার্টি অফিস আসলে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ডেরা। তৃণমূলে যোগ দিতে হলে, হয় আপনাকে বিকৃতমনস্ক হতে হবে, নয়তো আক্রমণকারী হতে হবে’, এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির তরফে।
প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন জেলা থেকে একাধিক কলেজে ‘বেনিয়মে’ চাকরির আরও অভিযোগ উঠে আসছে৷ রাজা প্যারীমোহন কলেজ থেকে বারাসাত কলেজ, ভাঙড় মহাবিদ্যালয় থেকে সুন্দরবন মহাবিদ্যালয়, কলেজে কলেজে একই প্রতিচ্ছবি। সেই সঙ্গে সামনে আসছে কলেজে কলেজে ইউনিয়নের দাদাগিরির অভিযোগও।

Be the first to comment