ভোট, হেল্পলাইন চালু করল লোকভবন

Spread the love

রোজদিন ডেস্ক : প্রথম দফার মতোই দ্বিতীয় দফার ভোটেও নাগরিকদের অভাব অভিযোগ জানাতে রাজ্যপাল আর এন রবির উদ্যোগে লোকভবনে ফের চালু হল হেল্প লাইন। তবে এই হেল্পলাইন চালু থাকবে ভোট মেটার পরেও। ৪ মে ফল প্রকাশ। তবে তার এক সপ্তাহ পর ১০ মে পর্যন্ত নাগরিকরা এই হেল্পলাইনে ভোটগ্রহন সংক্রান্ত অভিযোগ, সমস্যা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিয়ে অভিযোগ জানাতে পারবেন বলে লোকভবনের তরফে জানানো হয়েছে।হেল্পলাইন নম্বরগুলি হল ০৩৩-২২০০-১০২২, ০৩৩-২২০০-১০২৩। এছাড়া ই মেইল এও অভিযোগ জানানো যাবে। সোমবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়েছে। প্রশাসনের বক্তব্য, চলতি বিধানসভা নির্বাচন পর্বে নাগরিকদের অবাধ, নির্ভয়ে এবং সুষ্ঠুভাবে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোট প্রক্রিয়া চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের অভিযোগ, পরামর্শ ও সহায়তার আবেদন ইতিমধ্যেই হেল্পলাইনে জমা পড়ছে। ভোটারদের সমস্যা জানানো, প্রশাসনিক সহায়তা চাওয়া এবং দ্রুত সমাধানের ক্ষেত্রে এই পরিষেবা কার্যকর ভূমিকা নিচ্ছে বলেও দাবি করা হয়েছে। প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে। পাশাপাশি নাগরিকদের সক্রিয় ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বানও জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*