রোজদিন ডেস্ক : সিদ্ধান্ত আগেই হয়েছিল। আজ এতে সিলমোহর দিয়ে ঘোষণা করলো বিদেশ মন্ত্রক। তৃণমূলের প্রাক্তন সাংসদ, প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত হলেন।
সুভদ্র, সংস্কৃতি মনস্ক, উচ্চ শিক্ষিত, মিতভাষী, সদাহাস্যময় দীনেশ ত্রিবেদী যে এই গুরুত্বপূর্ণ পদে যাচ্ছেন, আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নয়া সরকারের আমলে দীনেশ ত্রিবেদীর এই নিয়োগ খুবই তাৎপর্য পূর্ণ ও গুরুত্বপূর্ণ বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
আদতে গুজরাটের মানুষ হলেও দীনেশ ত্রিবেদী এই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ঝরঝরে বাংলা বলেন, বাংলা সংস্কৃতির মর্যাদা দেন, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম তাঁর প্রিয় কবি। নিজেও সেতার-সহ বিভিন্ন বাদ্যযন্ত্রে পারদর্শী তিনি। রামকৃষ্ণ, বিবেকানন্দের ভাবধারায় বিশ্বাসী দীনেশ ত্রিবেদী কবে ঢাকায় গিয়ে কার্যভার গ্রহণ করবেন তা এখনও জানা যায়নি।

Be the first to comment