রোজদিন ডেস্ক : ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মাদুরোকে তুলে নিয়ে যাওয়া নিয়ে ট্রাম্পকে সমর্থন করলেন বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপকে তিনি মানবতা ও স্বাধীনতার জন্য এক বিশাল পদক্ষেপ বলে জানান। ৩ জানুয়ারি দিনটি ইতিহাসে স্বৈরাচারের বিরুদ্ধে ন্যায়ের জয় হিসাবে দেখছেন তিনি। গত বছর নোবেল শান্তি পুরস্কার জয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদো তাঁর এই পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান। বলেন, যখন তিনি এই পুরস্কার পাওয়ার খবর পেয়েছিলেন, তখনই তা ট্রাম্পকে উৎসর্গ করেছিলেন।
ভেনেজুয়েলার জনসাধারণ ও তাঁর এই বক্তব্যর সঙ্গে একমত হবেন বলে তাঁর আশা৷
ট্রাম্পের ঢালাও প্রশংসা করে তিনি আরও বলেন, ভেনেজুয়েলার মানুষ এখন স্বাধীনতার অনেক কাছে। ট্রাম্পের সাহসী দূরদৃষ্টি ও ঐতিহাসিক পদক্ষেপে তা সম্ভব হয়েছে। তিনি যা বলেন করে দেখান বলে মাচাদো মন্তব্য করেন।
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী এই দাবি করলেও ওই দেশে রাষ্ট্রপতি মাদুরোর মুক্তির দাবিতে প্রতিদিনই সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন, বিশ্বের বেশির ভাগ দেশ, এমনকি নিজের দেশ আমেরিকাতেও প্রবল সমালোচনার মুখে ট্রাম্প।

Be the first to comment